Rangpur Model College At a Glance

ক্রমিক বিবেচ্য বিষয় বিস্তারিত তথ্য
০১. শিক্ষা প্রতিষ্ঠানের নাম : রংপুর মডেল কলেজ, রংপুর
০২. সংক্ষিপ্ত বর্ণনা :

শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। জাতীয় জীবনের অগ্রগতি ও মানবসম্পদ উন্নয়নের একমাত্র প্রধান উপায় হলো শিক্ষা। সুদক্ষ মানবসম্পদ গঠন ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলেও রংপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে শিক্ষার হার দীর্ঘদিন আশানুরূপ ছিল না। ছাত্র-ছাত্রীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলেও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল। হাতে গোনা কিছু কলেজ থাকলেও মানসম্মত শিক্ষা গ্রহণের যথাযথ সুযোগ ছিল না। উচ্চশিক্ষার জন্য ভর্তির সুযোগ সীমিত হওয়ায় এবং অতিরিক্ত ব্যয়ভার বহনের কারণে অনেক পরিবার তাদের সন্তানদের পড়াশোনায় অগ্রসর করতে পারছিল না। এ বাস্তবতায় রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, নৈতিক চরিত্র গঠন ও তাদের জীবন বিকশিত করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে রংপুর মডেল কলেজ প্রতিষ্ঠিত হয়।।

রংপুর মডেল কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিম্নলিখিত বিষয়সমূহে শিক্ষা প্রদান করা হয়— বিজ্ঞান বিভাগ : পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান মানবিক বিভাগ : ইতিহাস, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল, কৃষিশিক্ষা বাণিজ্য বিভাগ : হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন, ফিন্যান্স বর্তমানে মোট ২২টি বিষয় চালু রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য নিয়মিত ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, কুইজ, রচনা প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।।

০৩. প্রতিষ্ঠাকাল: স্থাপিত : ১৯৯৫ খ্রি.
০৪. ইতিহাস:

কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাকে বাস্তবে রূপদানের জন্য প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক মরহুম নজরুল ইসলাম সুষ্ঠু তত্ত্বাবধান ও নিরলস পরিশ্রম করেছেন। পরিকল্পনা বাস্তবায়নে সুপরামর্শ দিয়ে অনন্য ভূমিকা রেখেছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মরহুম আবুল হোসেন। কলেজটিকে প্রতিষ্ঠানিক রূপদানের জন্য সাংগঠনিক কমিটির সকল সদস্যের ভূমিকা ছিল প্রশংসনীয়। এছাড়া বেশ কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সর্বাত্বক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে অগ্রণী ভূমিকা রেখেছিলেন সাবেক অধ্যক্ষ মরহুম আব্দুর রউফ মন্ডল। কলেজ প্রতিষ্ঠালগ্নে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নকারী হিসেবে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের কর্ম তৎপরতায় সফল বাস্তবায়ন আজকের এ রংপুর মডেল কলেজ তাদের মধ্যে অন্যতম- জনাব মোঃ মোখলেসুর রহমান, জনাব মোঃ তৌহিদুর রহমান মন্ডল, জনাব মোঃ আনসার আলী, জনাব মোঃ জয়নাল আবেদীন, জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, জনাব কে এম আনোয়ারুল হক (কাজল) ও জনাব আজম ওমর আলী। তাঁদের প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে কলেজটি অল্প সময়েই একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি রংপুর তথা উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ।

সমগ্র উত্তরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও ইতিহাস সহ মোট ৭টি বিষয়ে অনার্স কোর্স এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং রসায়ন বিষয়ে অনার্স কোর্স এবং বাংলা, অর্থনীতি ও সমাজবিজ্ঞানে মাস্টার্স কোর্স খোলার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রক্রিয়াধীন। এই কলেজের এম.পি.ও. ভুক্তি এবং একাডেমিক ভবন-বর্ধিতকরণ এর জন্য সাবেক শিক্ষা সচিব মহররম মোহাম্মদ হোসাইন আলম এর নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। কলেজের প্রশাসনিক ভবন, সাইন্স ভবন, কলেজ গেট এবং একাডেমিক ভবন নির্মাণে সহযোগিতা দিয়েছেন সাবেক সংসদ সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় সরকার, শিক্ষক-অভিভাবক এবং সমাজের সুধীজন।।

০৫. মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক) : একাদশ শ্রেণী (বিজ্ঞান শাখা= 300 জন, মানবিক শাখা= 250 জন, ব্যবসায় শিক্ষা শাখা= 150 জন)
প্রথম বর্ষ (সম্মান) = 530 জন,
মাস্টার্স ১ম পর্ব= 50 জন
১০. যোগাযোগ ( ই-মেইল এড্রেসসহ):
  • Websites : www.rangpurmodelcollege.edu.bd
  • E-mail : rangpurmodelcollege@gmail.com
  • Phone : 0521-64084